News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি’র অনুষ্ঠানে রাজ্যপাল
Image

ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি’র অনুষ্ঠানে রাজ্যপাল

আগরতলা, ২২ মে : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে অক্সিজেন পার্কে আয়োজিত ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি’র অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরাতে বেশি করে পাওয়া যায় এমন গাছ লাগানোর বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের বাঁশ, আগর গাছ, চা গাছ প্রভৃতি। রাজ্যপাল অক্সিজেন পার্কে অর্কিডিয়াম ও ফার্নারিয়াম পরিদর্শন করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা বন দপ্তরের আধিকারিকগণ রাজ্যপালকে এখানে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির অর্কিড ও ফার্ণ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। রাজ্যপাল অক্সিজেন পার্কে একটি আগর গাছের চারাও রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব আর কে শ্যামল, পিসিসিএফ এবং টিএফডিপিসি এর ম্যানেজিং ডিরেক্টর পি এল আগরওয়াল, পিসিসিএফ (এপিএর এন্ড প্রোটেকশন) চৈতন্য মূর্তি সহ বন দপ্তরের আধিকারিকগণ। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top