News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়
Image

বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়

আগরতলা, ২২ মে : ধলাই জেলার কমলপুর মহকুমায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দুপুরে কমলপুর থানার অন্তর্গত মেথির মিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

মৃত কৃষকের নাম সুশীল দাস (৩৯)। তিনি পেশায় কৃষক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা প্রায় ১২টা নাগাদ আকাশ কালো হয়ে আসে এবং অল্প বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সেই সময় নিজের জমি থেকে গরু আনতে যান সুশীল দাস। অভিযোগ, জমিতেই বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃতের এক আত্মীয় জানান, বজ্রপাতের পর অনেকক্ষণ ধরে তিনি জমিতে পড়ে ছিলেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সুশীল দাসের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি মেথির মিয়া গ্রাম সহ আশপাশের এলাকাতেও শোকের পরিবেশ বিরাজ করছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top