News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি অধিগ্রহণের আগে ক্ষতিপূরণের দাবিতে অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন কৃষক পরিবারের
Image

জমি অধিগ্রহণের আগে ক্ষতিপূরণের দাবিতে অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন কৃষক পরিবারের

আগরতলা, ২২ মে :- বাঁচার সুযোগ করে দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের কাছে আবেদন জানালেন ছয়টি অসহায় কৃষক পরিবার। শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত-এর নিকট এক ডেপুটেশন প্রদান করেন তারা।

জানা গেছে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের অফিস ভবন নির্মাণের জন্য যে জায়গায় সাইনবোর্ড লাগানো হয়েছে, সেই জমিতে গত ৪০ থেকে ৪৫ বছর ধরে চাষাবাদ করে আসছেন চড়িলাম ফকিরামুড়া এলাকার কয়েকটি কৃষক পরিবার। কৃষকদের অভিযোগ, ওই জমিই তাদের রুটি-রুজির একমাত্র সম্বল।

কৃষক পরিবারগুলির পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, জমি নেওয়ার আগে যেন উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হয়। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের হস্তক্ষেপও কামনা করেছেন।

এদিন অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত কৃষকদের আশ্বস্ত করে জানান, নগর পঞ্চায়েতের অফিস ভবন নির্মাণের আগে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা করা হবে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top