News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুর থানার অভিযানে ১৬২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার বাড়ির মালিক
Image

যাত্রাপুর থানার অভিযানে ১৬২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার বাড়ির মালিক

কাঠালিয়া, ২২ মে:- গতকাল রাতে যাত্রাপুর থানার পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক আতিকুল ইসলামকে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশপুকুর পঞ্চায়েতের অন্তর্গত নাইন্দার পার এলাকার বাসিন্দা আতিকুল ইসলামের বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় যাত্রাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টার পর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, প্রসেনজিৎ দেবনাথ, অন্যান্য পুলিশ কর্মী এবং টিএসআর জওয়ানদের নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাড়ির রান্নাঘর থেকে তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি মোট ১৬২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয় এবং অবৈধভাবে মজুত রাখার অভিযোগে বাড়ির মালিক আতিকুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে ওসি পার্থনাথ ভৌমিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে সোনামুড়া আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন পর এলাকায় বড়সড় মাদকবিরোধী অভিযানে এক কুখ্যাত গাঁজা কারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

………..

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top