News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা দেশে সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালিত
Image

সারা দেশে সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালিত

আগরতলা, ২১ মে: আজ সারা দেশে সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৫ তম প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, বিরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য প্রদেশ কংগ্রেসের নেতৃত্বগণ।

এদিন গোপাল চন্দ্র রায় বলেন, আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৫ তন প্রয়াণ দিবস। এরই উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রত্যকটি জেলায়, ব্লকে এবং প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। দেশে প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রবেশ তাঁর হাত ধরে হয়েছিল। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতী রাজ ব্যবস্হা চালু করে দেশকে যে দিশায় চালিয়েছিলেন তা অতুলনীয়। কিন্তু দেশ উন্নয়নের দিকে চললেও বর্তমানে বিজেপি সরকার গনতন্ত্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Releated Posts

উদয়পুর রেলস্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার…

ByByReshmi Debnath Jul 6, 2026

অমরপুরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, সোনার চেইন উদ্ধার; গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: অমরপুর-উদয়পুর সড়কে মহিলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পেল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Jul 5, 2026

সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ৫ জুলাই: সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে রবিবার এক যৌথ…

ByByReshmi Debnath Jul 5, 2026

খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক

খোয়াই, ৫ জুলাই:  খোয়াই থানার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত অটো…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top