News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিট প্রশ্নফাঁস, মূল্যবৃদ্ধি ও স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার প্রতিবাদে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল
Image

নিট প্রশ্নফাঁস, মূল্যবৃদ্ধি ও স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার প্রতিবাদে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ২১ মে : নিট-২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ড, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবার প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মনগরে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআই(এম)।সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দুপুর ১২টায় ধর্মনগর মহকুমা দপ্তর প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে বাম নেতৃত্ব ও কর্মীরা পাঁচ দফা দাবিতে সরব হন।

মিছিল থেকে নিট-২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা চালুর দাবিও জানানো হয়।

এছাড়াও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ১০০ দিনের কাজ প্রকল্পে বছরে ২০০ শ্রমদিবস নিশ্চিত করা এবং দৈনিক ৬০০ টাকা মজুরি চালুর দাবি জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সিএনজি, জীবনদায়ী ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

একই সঙ্গে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো নিয়ে তীব্র সমালোচনা করেন বক্তারা। তাঁদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। পাশাপাশি হাসপাতাল চত্বরে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগী ও পরিজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ ও ন্যায্য পারিশ্রমিক প্রদানের দাবিও তোলা হয়।

এদিন শ্রমিক স্বার্থবিরোধী নতুন শ্রমকোড বাতিলের দাবিতেও সরব হন আন্দোলনকারীরা। সংগঠনের পক্ষে অমিতাভ দত্ত বলেন, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top