News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় গরু চুরি কাণ্ডে মেলাঘর থেকে আটক ৩ সন্দেহভাজন, আদালতে পেশ
Image

বিলোনিয়ায় গরু চুরি কাণ্ডে মেলাঘর থেকে আটক ৩ সন্দেহভাজন, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ মে: বিলোনিয়া মহকুমায় ধারাবাহিক গরু চুরির ঘটনায় তদন্তে নেমে তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে সবুজ মিয়া, ইমরান হোসেন এবং এক নাবালক। বুধবার মোবাইল ফোনের সূত্র ধরে মেলাঘর থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদের বিলোনিয়া আদালতে তোলা হলে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

এদিন দুপুরে বিলোনিয়া থানার ওসির কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি। তিনি জানান, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই গরু চুরি চক্রের সঙ্গে ২০ থেকে ২৫ জনের একটি সংগঠিত গ্যাং জড়িত রয়েছে। ইতিমধ্যেই চক্রের সদস্যদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, “কোথাও সন্দেহজনক গতিবিধি কিংবা অবৈধভাবে গবাদি পশু পরিবহনের ঘটনা নজরে এলে সাধারণ মানুষ যেন দ্রুত নিকটবর্তী থানায় খবর দেন। পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে মোট ৫২টি গরু চুরির অভিযোগ সামনে আসে। একের পর এক চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এরপরই সক্রিয় হয় পুলিশ প্রশাসন। তদন্তের অংশ হিসেবে মেলাঘর থানার পুলিশ অভিযান চালিয়ে ওই তিন সন্দেহভাজনকে আটক করে বিলোনিয়া থানার হাতে তুলে দেয়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top