News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও বোলেরো গাড়ি সহ একাধিক সামগ্রী
Image

বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও বোলেরো গাড়ি সহ একাধিক সামগ্রী

আগরতলা, ১৭ মে: রাজ্যে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সেই ধারাবাহিকতায় এবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে সংঘটিত হল দুঃসাহসিক চুরির ঘটনা। শনিবার গভীর রাতে একদল দুষ্কৃতী কৃষি বিজ্ঞান কেন্দ্রের অফিস কক্ষে ঢুকে বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পাশাপাশি অফিসের কাজে ব্যবহৃত একটি বোলেরো গাড়িও চুরি করে পালিয়ে যায় তারা।

জানা গেছে, দুষ্কৃতীরা অফিস কক্ষের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর অফিসের বিভিন্ন নথিপত্র ও সামগ্রী তছনছ করার পাশাপাশি অফিসে রাখা গাড়ির চাবি নিয়ে টি আর ০৮ ০৯২১ নম্বরের বোলেরো গাড়িটি নিয়ে চম্পট দেয়। ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে কারণ অফিসে নাইট গার্ড থাকা সত্ত্বেও কীভাবে এত বড় চুরির ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

রবিবার সকালে চুরির বিষয়টি নজরে আসতেই অফিস কর্মীরা মনপাথর ফাঁড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি চুরি যাওয়া গাড়ি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তল্লাশি অভিযানও শুরু করেছে পুলিশ।
এদিকে, অফিসের একাংশের কর্মীদের মধ্যে গুঞ্জন উঠেছে যে এই চুরির ঘটনায় অফিসের এক গাড়িচালক সুমনের ভূমিকা থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্থানীয়দের দাবি, অফিসের ভিতরের কারও সহযোগিতা ছাড়া এ ধরনের চুরির ঘটনা সম্ভব নয়। তাই পুলিশ সঠিক ও নিরপেক্ষ তদন্ত করলে পুরো ঘটনার আসল রহস্য সামনে আসবে বলে মনে করছেন সকলেই।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top