News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্বালানি সাশ্রয়ে এসকর্ট গাড়ি কমালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়
Image

জ্বালানি সাশ্রয়ে এসকর্ট গাড়ি কমালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

আগরতলা, ১৬ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশব্যাপী জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। নিজের নিরাপত্তার কাজে নিয়োজিত এসকর্ট গাড়ির ব্যবহার কমিয়ে স্কুটি দিয়ে চলাফেরা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মন্ত্রী জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে সামনে রেখেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর কথায়, এতদিন নিরাপত্তার কাজে দুটি এসকর্ট গাড়ি ব্যবহার করা হলেও এখন থেকে একটি গাড়ি ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, জেলা স্তরে দায়িত্ব পালনের সময় এসকর্ট গাড়ি ব্যবহার করা হবে না। পাশাপাশি জেলার বাইরে সফরের ক্ষেত্রেও এসকর্ট গাড়ির সীমিত ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে।

অর্থমন্ত্রীর এই উদ্যোগকে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সচেতনতার বার্তা হিসেবেই দেখছেন অনেকে। তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে জ্বালানি সঞ্চয় হোক আমাদের অঙ্গীকার

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top