আগরতলা, ২৪ আগস্ট: আগরতলা শহরের বিদ্যাসাগর বাজার এলাকায় সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপির একটি মিছিলের দিকে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় আগরতলা বিদ্যাসাগর বাজার এলাকায় বিজেপির একটি মিছিল চলাকালীন সেটি সিপিআইএম কার্যালয়ের সামনে পৌঁছায়। অভিযোগ, মিছিলটি পরবর্তীতে কার্যালয়ের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভেঙে ফেলা হয় পার্টি অফিসের ভেতরের বিভিন্ন আসবাবপত্র সহ চেয়ার টেবিল।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। সিপিআইএমের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।






















