News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ
Image

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর মধ্যেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত জরিমানা আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ  ই-রিক্সা চালক।

চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে তাঁরা অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, প্রতিদিন যাত্রী নিয়ে মোটরস্ট্যান্ড এলাকায় প্রবেশ করলেই তাঁদের কাছ থেকে ১,০০০ টাকা করে জরিমানা নেওয়া হচ্ছে। এমনকি জরিমানা দেওয়ার পরও অনেক ক্ষেত্রে রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।

চালকদের বক্তব্য,  ই-রিক্সা চালিয়ে যা আয় হয়, তা দিয়ে একদিকে সংসার চালানো, অন্যদিকে গাড়ির কিস্তি পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে প্রতিদিন মোটা অঙ্কের জরিমানা দিতে হলে তাঁদের আর্থিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে।
ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক চালক আবেগতাড়িত হয়ে বলেন, “আমাদের বিষ দিন, বিষ খেয়ে এবং ছেলে-মেয়েদের খাইয়ে মরে যাই!” তাঁদের দাবি, গাড়ি দেখে বিয়ে করে স্ত্রী শ্বশুরবাড়িতে চলে যান—অথচ সংসারের টানাপোড়েন ও গাড়ির কিস্তির বোঝা সামলাতে গিয়ে তাঁরা চরম জীবনযন্ত্রণার মধ্যে রয়েছেন।

এই পরিস্থিতিতে সোমবার পূর্ব থানায় একত্রিত হয়ে টমটম চালকরা ডেপুটেশন দেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা তাঁদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026

আগরতলা বিদ্যাসাগর বাজারে সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ২৪ আগস্ট: আগরতলা শহরের বিদ্যাসাগর বাজার এলাকায় সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপির একটি…

ByByReshmi Debnath Aug 24, 2026

দীর্ঘ ১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

আগরতলা, ২৪ আগস্ট: দীর্ঘ প্রায় ১০ বছর ধরে রাজ্যে অনুষ্ঠিত হয়নি ভিলেজ কমিটির নির্বাচন। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে…

ByByReshmi Debnath Aug 24, 2026

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top