News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Image

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত দীনদয়াল সরণী এলাকায়। মৃত ব্যক্তির নাম উত্তম চৌধুরী (৫২)। তাঁর স্থায়ী বাড়ি সাব্রুমের মানিকগড় এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে কুমারঘাটে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, উত্তম চৌধুরী গতকাল একটি জমিতে ধান কাটার কাজে গিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজও করেছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই তাঁর আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

অবশেষে সোমবার দুপুরে স্থানীয় একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে মৃতদেহটি উত্তম চৌধুরীর বলে শনাক্ত করা হয়।
মৃতের মেয়ের দাবি, উত্তম চৌধুরীর এটি ছিল দ্বিতীয় সংসার। তাঁর স্থায়ী বাড়ি সাব্রুমে হলেও কুমারঘাটের পণ্ডিত দীনদয়াল সরণী এলাকায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি।

তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুকুরে কীভাবে তাঁর মৃত্যু হলো, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

আগরতলা বিদ্যাসাগর বাজারে সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ২৪ আগস্ট: আগরতলা শহরের বিদ্যাসাগর বাজার এলাকায় সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপির একটি…

ByByReshmi Debnath Aug 24, 2026

দীর্ঘ ১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

আগরতলা, ২৪ আগস্ট: দীর্ঘ প্রায় ১০ বছর ধরে রাজ্যে অনুষ্ঠিত হয়নি ভিলেজ কমিটির নির্বাচন। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে…

ByByReshmi Debnath Aug 24, 2026

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top