News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধানগরে আক্রান্ত চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ, দোষীর গ্রেপ্তার দাবিতে সাংবাদিক সংগঠনগুলির ক্ষোভ
Image

রাধানগরে আক্রান্ত চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ, দোষীর গ্রেপ্তার দাবিতে সাংবাদিক সংগঠনগুলির ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: রাজধানী আগরতলার রাধানগর এলাকায় পেট্রোল পাম্পে কর্তব্যরত অবস্থায় চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত অটোচালকের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুলেছে।

জানা গেছে, শুক্রবার রাধানগর পেট্রোল পাম্পে বাইকে পেট্রোল নিতে লাইনে দাঁড়িয়েছিলেন সাংবাদিক বিজয় দেবনাথ। সেই সময় টি আর ০১ জে ৩৭৭৪ নম্বরের একটি অটো নিয়ে এক চালক পাম্পে এসে লাইনে থাকা বাইকগুলিকে সরিয়ে জোরপূর্বক সামনে যাওয়ার চেষ্টা করেন। এতে এক গ্রাহক প্রতিবাদ জানালে অটোচালক তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

এরপর লাইনে দাঁড়িয়ে থাকা বিজয় দেবনাথ ওই আচরণের প্রতিবাদ করলে অভিযুক্ত অটোচালক ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রথমে সাংবাদিককে ঘুষি মারা হয় এবং পরে পাশের একটি বাইক থেকে হেলমেট নিয়ে তার উপর হামলা চালানো হয়। এতে গুরুতর জখম ও রক্তাক্ত হন বিজয় দেবনাথ।

ঘটনার খবর পেয়ে অন্যান্য সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে জিবি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এদিকে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত অটোটি আটক করলেও চালক বর্তমানে পলাতক বলে জানা গেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে সাংবাদিকদের উপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে।

———

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top