News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাবার বাগান থেকে মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Image

রাবার বাগান থেকে মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

শান্তিরবাজার, ৮ মে: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মৈনাক্ষপাড়ায় একইসঙ্গে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে গভীর রাবার বাগান থেকে মৃতদেহ দুটি উদ্ধার হওয়ার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার বিবরণ অনুযায়ী, এদিন বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি গরু চরাতে গিয়ে রাবার বাগানের মধ্যে একটি গাছে মা ও ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিষয়টি শান্তিরবাজার থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস, শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস, শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম সৈয়ফউদ্দিন আহম্মেদ এবং ফরেন্সিক টিমের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের পরিচয় মৈনাক্ষপাড়ার বাসিন্দা রাজেশ রিয়াংয়ের স্ত্রী মঞ্জীতা রিয়াং (২৬) এবং তাঁদের ৮ বছরের ছেলে ডিকসন রিয়াং হিসেবে শনাক্ত হয়েছে।

প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে ধোঁয়াশা রয়েছে। ফরেন্সিক টিম ও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে মা ও ছেলের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top