News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঠ্যক্রমে ডারউইনবাদ পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে এসসিইআরটি-তে ডেপুটেশন যুক্তিবাদ বিকাশ মঞ্চের
Image

পাঠ্যক্রমে ডারউইনবাদ পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে এসসিইআরটি-তে ডেপুটেশন যুক্তিবাদ বিকাশ মঞ্চের

আগরতলা, ৭ মে : পাঠ্যক্রমে অবৈজ্ঞানিক বিষয়বস্তু বাদ দেওয়া এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার এসসিইআরটি অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের প্রতিনিধি সৈকত কুমার রায় জানান, সম্প্রতি প্রকাশিত গণিত বইয়ের প্রচ্ছদে রাহু-কেতুর ছবি ব্যবহার করা হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত সমস্ত ধরনের অবৈজ্ঞানিক বিষয় বাতিল করার দাবি জানানো হয়।

এছাড়াও, বিজ্ঞানভিত্তিক শিক্ষার স্বার্থে পাঠ্যক্রমে পুনরায় ডারউইনবাদ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, শিক্ষাব্যবস্থায় যুক্তিবাদ ও বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে হলে আধুনিক বিজ্ঞানসম্মত বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। ডেপুটেশন গ্রহণের পর বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন এসসিইআরটি কর্তৃপক্ষ।

9t

Releated Posts

শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।…

ByByReshmi Debnath Aug 13, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

তিরঙ্গা শুধু কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ ও স্বপ্ন: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১৩ আগস্ট: তিরঙ্গা শুধু একটি কাপড়ের টুকরো নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ,…

ByByReshmi Debnath Aug 13, 2026

নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি

আগরতলা, ১৩ আগস্ট: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা কারবারের মূল হোতাদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল…

ByByTaniya Chakraborty Aug 13, 2026
Scroll to Top