News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রীমন্তপুর এলাকায় উদ্ধার ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, তদন্তে পুলিশ
Image

শ্রীমন্তপুর এলাকায় উদ্ধার ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, তদন্তে পুলিশ

আগরতলা, ৭ মেঃ সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর সীমান্ত সড়কে টহলদারির সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিয়মিত টহলদারির সময় নিরাপত্তা বাহিনীর নজরে আসে সন্দেহজনক কিছু পাউচ। পরে সেগুলি তল্লাশি চালিয়ে মোট ২০টি পাউচের ভিতর থেকে প্রায় ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট ওজন প্রায় ৪০০ গ্রাম বলে জানা গেছে। আইনানুগ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া ইয়াবাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক পাচারের উদ্দেশ্যেই এগুলি সেখানে ফেলে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তাপস দাস বলেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই বিপুল পরিমাণ ইয়াবার প্রকৃত মালিক বা পাচারচক্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী এলাকায় পুনরায় মাদক পাচারের ঘটনা সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

Releated Posts

শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।…

ByByReshmi Debnath Aug 13, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

তিরঙ্গা শুধু কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ ও স্বপ্ন: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১৩ আগস্ট: তিরঙ্গা শুধু একটি কাপড়ের টুকরো নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ,…

ByByReshmi Debnath Aug 13, 2026

নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি

আগরতলা, ১৩ আগস্ট: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা কারবারের মূল হোতাদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল…

ByByTaniya Chakraborty Aug 13, 2026
Scroll to Top