News Flash

  • Home
  • বিদেশ
  • ভারত-জামাইকা বন্ধুত্ব ‘রানে লেখা’: সাবিনা পার্কে ভারতের উপহার ইলেকট্রনিক স্কোরবোর্ড উদ্বোধন জয়শঙ্করের
Image

ভারত-জামাইকা বন্ধুত্ব ‘রানে লেখা’: সাবিনা পার্কে ভারতের উপহার ইলেকট্রনিক স্কোরবোর্ড উদ্বোধন জয়শঙ্করের

কিংস্টন, ৪ মে (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস-এর সঙ্গে কিংস্টনের ঐতিহাসিক সাবিনা পার্ক স্টেডিয়ামে ভারতের উপহার হিসেবে দেওয়া একটি ইলেকট্রনিক স্কোরবোর্ড উদ্বোধন করেন। এই উপহারকে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও ভবিষ্যৎ সহযোগিতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

এক্স-এ পোস্ট করে জয়শঙ্কর বলেন, “ভারত-জামাইকার গল্প রানে লেখা, সম্মানে লেখা, বন্ধুত্বে লেখা। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসের সঙ্গে সাবিনা পার্কে ভারতের উপহার ইলেকট্রনিক স্কোরবোর্ড উৎসর্গ করতে পেরে আনন্দিত।”

তিনি আরও লেখেন, “এই স্কোরবোর্ডে ভবিষ্যতে আরও অনেক স্মরণীয় ইনিংসের হিসাব ধরা থাকুক— যার মধ্যে ভারত-জামাইকা বন্ধুত্বের ইনিংসও থাকবে।”

এই অনুষ্ঠানে জামাইকার কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল-এর অনুপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে, বিদেশমন্ত্রী জামাইকায় ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, জামাইকার প্রধানমন্ত্রী ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেছেন, যা অত্যন্ত আনন্দদায়ক।

তিনি ভারত-জামাইকা সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন এবং দেশের অবকাঠামো, মানব উন্নয়ন, প্রযুক্তিনির্ভর প্রশাসন ও উদ্যোক্তা ক্ষেত্রের পরিবর্তনের কথাও তুলে ধরেন।

এছাড়া তিনি ওল্ড হারবার পরিদর্শন করেন— যেখানে ১৮০ বছরেরও বেশি আগে প্রথম ভারতীয়রা জামাইকায় পা রেখেছিলেন। সেখানে ভারতীয় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রচেষ্টাকে প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য, বিদেশমন্ত্রী শীঘ্রই সুরিনাম ও ত্রিনিদাদ ও টোবাগো সফর করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই দেশগুলির সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে ‘গিরমিটিয়া’ সম্প্রদায়ের ঐতিহাসিক সংযোগের কারণে। ‘গিরমিটিয়া’ বলতে ঊনবিংশ শতাব্দীতে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে বিদেশে গিয়ে বসতি স্থাপন করা ভারতীয়দের বোঝায়।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top