News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৬৪ লাখ টাকা উদ্ধারকাণ্ডে ডিএফও-র সরকারি আবাসনে ভিজিল্যান্সের হানা
Image

৬৪ লাখ টাকা উদ্ধারকাণ্ডে ডিএফও-র সরকারি আবাসনে ভিজিল্যান্সের হানা

বিলোনিয়া,২৫ এপ্রিল: আগরতলা রেলস্টেশনে ৬৪ লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় এবার দক্ষিণ জেলার বন আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াগের বিলোনিয়াস্থিত বাসভবনে হানা দিল ভিজিল্যান্স। আজ সকাল ১০টা থেকে শুরু হয় ভিজিল্যান্সের জিজ্ঞাসাবাদ। ডিসিএম সঞ্জয় শীল সহ ভিজিল্যান্সের একটি টিম ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগে এবং তার বাসভবনের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। এইসময় বাসভবনে নিরাপত্তারক্ষীরাও উপস্থিত ছিলো।

তদন্তের স্বার্থে বাসভবন থেকে বিভিন্ন নথিপত্র, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন, ল্যাপটপ ও ড্রোন ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। সূত্রের খবর, এই ঘটনায় ঋষ্যমুখ বন বিভাগের এক ফরেস্ট রেঞ্জার, রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের এক ফরেস্ট অফিসার সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে গোপন লেনদেনের যোগসাজশে।

উল্লেখ্য, কিছুদিন আগে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে ৬৪ লাখ টাকা সহ ধরা পড়েন দক্ষিণ জেলার ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগের মামা। মামা গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন ডিএফও। ভিজিল্যান্স তদন্ত করে দেখছে এই বিপুল পরিমাণ টাকার উৎস কী । অনেকে সন্দেহ করছেন, ডিএফও, ফরেস্ট রেঞ্জার ও অন্যান্য বন দপ্তরের কর্মীদের যোগসাজশে অবৈধভাবে এই অর্থ সংগ্রহ করা হয়েছে, তবে ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top