News Flash

  • Home
  • দেশ
  • বঙ্গের দ্বিতীয় দফা ভোটে ১১ অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ ইসিআই-এর
Image

বঙ্গের দ্বিতীয় দফা ভোটে ১১ অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ ইসিআই-এর

কলকাতা, ২৫ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে নিরাপত্তা আরও জোরদার করতে ১১ জন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের এক সূত্র জানায়, নতুন নিয়োগপ্রাপ্ত এই পর্যবেক্ষকরা অন্য রাজ্য থেকে আসছেন। দ্বিতীয় দফার ভোটে যাতে সামান্যতম উত্তেজনাও না ছড়ায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।

সূত্রের দাবি, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকেই দ্বিতীয় দফায় আরও কঠোর নজরদারি চাইছে কমিশন।

এই ১১ জন অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগের ফলে রাজ্যে মোট পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫। এর আগে এই নির্বাচনের জন্য ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল, যা আগেরবারের তুলনায় বেশি ছিল।

সিইও দফতর সূত্রে আরও জানা গেছে, সংবেদনশীল এলাকা চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নতুন পর্যবেক্ষকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের উপরই ন্যস্ত করা হয়েছে।

এদিকে দায়িত্বে গাফিলতির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচ পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই (আইপিএস), এসডিপিও সাজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার ওসি সাধনা বাগ।

এছাড়া ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ইশানি পালকে অধস্তনদের কাজ সঠিকভাবে তদারকি না করার জন্য কড়া সতর্কবার্তাও দিয়েছে কমিশন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।

Releated Posts

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের যৌথ মিছিল ঘিরে উত্তেজনা

কলকাতা, ২৪ জুলাই (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার ধর্মতলা (এসপ্ল্যানেড) এলাকায় ককরোচ জনতা…

ByBySandeep Biswas Jul 24, 2026

ছাত্র আন্দোলনে যোগ দিতে ‘এসআই পদ থেকে ইস্তফা’ দেওয়ার দাবি ভুয়ো, স্পষ্ট করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে যোগ দিতে দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরি থেকে…

ByBySandeep Biswas Jul 24, 2026

বিহারে উত্তেজনার জেরে মুজফ্ফরপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ, জেহানাবাদে গ্রেপ্তার ১৫

পাটনা, ২৪ জুলাই (আইএএনএস): রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তি ও হিংসার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছে…

ByByNews Desk Jul 24, 2026

এসি কোচের লিনেনে দাগ শনাক্তে এআই প্রযুক্তির পরীক্ষামূলক প্রকল্প শুরু ভারতীয় রেলের

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): এসি শ্রেণির যাত্রীদের জন্য আরও উন্নত ও পরিচ্ছন্ন লিনেন পরিষেবা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top