News Flash

  • Home
  • বিদেশ
  • আর্থিক লেনদেন বিতর্কে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা
Image

আর্থিক লেনদেন বিতর্কে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা

কাঠমান্ডু, ২২ এপ্রিল (আইএএনএস): আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করলেন। বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি নিজের ইস্তফার কথা ঘোষণা করেন।

সাম্প্রতিক সময়ে বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে তাঁর সম্ভাব্য ব্যবসায়িক যোগসূত্র নিয়ে প্রশ্ন ওঠে। ভাট্টা বর্তমানে অর্থ পাচার মামলায় পুলিশের হেফাজতে রয়েছেন।

ফেসবুকে গুরুং লেখেন, “আমার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতে আমি আজ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমার কাছে নৈতিকতা পদমর্যাদার চেয়েও বড়, এবং জনবিশ্বাসের চেয়ে বড় কোনও শক্তি নেই।”

উল্লেখ্য, গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এক মাসেরও কম সময়ে তিনি দ্বিতীয় মন্ত্রী যিনি পদ ছাড়লেন। এর আগে ৯ এপ্রিল শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা মন্ত্রী দীপক কুমার সাহকেও পদ থেকে সরানো হয়েছিল।

অভিযোগ উঠেছিল, সাহ তাঁর স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য পদে বহাল রাখতে নিজের পদমর্যাদা ব্যবহার করেছিলেন।

দুর্নীতি দমনের প্রতিশ্রুতি নিয়ে গঠিত বর্তমান সরকারে গুরুং ১২ এপ্রিল নিজের সম্পত্তির বিবরণ প্রকাশ করেন। সেখানে দেখা যায়, তিনি মন্ত্রিসভার অন্যতম ধনী সদস্য, যার নগদ আমানত, বিভিন্ন সংস্থায় শেয়ার এবং জমির পরিমাণ আইনি সীমার চেয়েও বেশি।

এই সম্পদের উৎস নিয়েও প্রশ্ন ওঠে। পরে জানা যায়, তিনি বিতর্কিত ব্যবসায়ী ভাট্টার সঙ্গে যুক্ত একটি মাইক্রো-ইনসিওরেন্স সংস্থায় বিনিয়োগ করেছিলেন, যা বিতর্ক আরও বাড়ায়।

এই পরিস্থিতিতে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান গুরুং।

Releated Posts

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026

ভারত-নেপাল সীমান্তে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের নতুন যুগ, চালু হল ইউপিআই-এনপিআই সংযোগ

নয়াদিল্লি, ৯ জুন: ভারত ও নেপালের মধ্যে রিয়েল-টাইম, স্বল্প খরচে এবং নিরাপদ সীমান্ত-পার অর্থ স্থানান্তরের সুবিধা চালু হল।…

ByByNews Desk Jun 9, 2026

বাংলাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদ রুমিন ফারহানার

ঢাকা, ৯ জুন (আইএএনএস): বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।…

ByByNews Desk Jun 9, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের সমালোচনার জবাব ভারতের, আফগানিস্তান ও ইউএনএএমএ-র পাশে দিল্লি

রাষ্ট্রসংঘ, ৯ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান এবং রাষ্ট্রসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর বিরুদ্ধে পাকিস্তানের সমালোচনার কড়া জবাব…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top