Posts of - August 10, 2023

দুইদিন ধরে নিখোঁজ এক নাবালক , ঘটনা ধর্মনগরে
আগরতলা,১০ আগস্ট: দুইদিন ধরে নিখোঁজ এক যুবক। ধর্মনগর হোলি ক্রস কনভেন্ট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আদিত্য থাপা হঠাৎ করে বুধবার ভোর থেকে নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো ভোর চারটায় সে প্রাতঃকর্ম করার জন্য বুধবার দিন ঘুম থেকে উঠে। তার মা কেয়া থাপা ছেলেকে নিয়ে পড়াশোনার জন্য ধর্মনগরের থানা রোডের আম্বেদকর সরণিতে ভাড়া থাকেন। তার বাবা পেশায় একজন শিক্ষক তিনি শিক্ষকতার জন্য শনি ছড়াতে থাকেন। ছেলের পড়াশোনার জন্য মা ছেলেকে নিয়ে ধর্মনগর থাকেন। তাদের বড় ছেলে পার্শ্ববর্তী রাজ্য আসামে পড়াশোনা করে। বুধবার সকালে প্রাতঃকর্ম সেরে আদিত্য কখন ঘরে এসেছে কিনা তার মা কেয়া তা বলতে পারেনি। যখন কেয়া থাপার ঘুম ভাঙ্গে তখন প্রায় সকাল আটটা বাজে। উঠে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি। খোঁজাখুঁজি করতে করতে বিবিআই মাঠের কাছে যেখানে স্বাধীনতা দিবসের জন্য সবাই প্রশিক্ষণ নিচ্ছে সেখানেও যান। কিন্তু ছেলের কোনও হদিশ পাননি। ছেলেকে না পেয়ে পাগল পাগল হয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। বাবা-মা দুজনে চিন্তা করে অবশেষে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। দুইদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোন খোঁজখবর না পাওয়ায় অবশেষে সাংবাদিকদের দ্বারস্থ নিখোঁজ ছেলে ফিরে পাওয়ার জন্য। এখন দেখার প্রশাসনিক সাহায্যে তিনি ছেলেকে খুঁজে…
কুকুরের আক্রমণে ক্ষতিগ্রস্থ মোরগের খামার
আগরতলা,১০ আগস্ট: লেফুঙ্গা থানাধীন কালীবাজার সংলগ্ন সুব্রত বিশ্বাসের মোরগের খামারে সঙ্ঘবদ্ধ কুকুরের আক্রমণে ব্যাপক ক্ষতি সংগঠিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশীর কুকুরের আক্রমণে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার মোরগের মৃত্যু হয়েছে বলে জানায় সুব্রত। কালীবাজার সংলগ্ন রাঙ্গুটিয়া এলাকার সুব্রত বিশ্বাস ঋণ নিয়ে একটি মোরগের খামার তৈরি করেছে। প্রতিবেশীদের প্রায় চার থেকে পাঁচটি কুকুর প্রতিনিয়ত এই মোরগের খামারে আক্রমণ করার উদ্দেশ্যে ইতিপূর্বেও হামলা করেছিল। এই বিষয়টি কুকুর মালিকদের পূর্বেই জানানো হয়েছে বলে জানায় সুব্রত। কিন্তু তাতে কুকুর মালিকরা কোন ধরনের কর্ণপাত করেনি। অবশেষে মঙ্গলবার গভীর রাতে কুকুর গুলো সঙ্গবদ্ধ আক্রমণ চালায় মোরগের খামারে। বেড়া ভেঙ্গে মোরগ খাওয়ার পাশাপাশি শতাধিক মোরগ মেরে ফেলে কুকুরের দল। বুধবার সকালে এই ঘটনা সাক্ষুষ করার পর মাথায় হাত পড়ে সুব্রত বিশ্বাসের। বিষয়টি জানানো হয় বামুটিয়া পুলিশ ফাঁড়িতে। এই ঘটনায় ঋণ নিয়ে খামার তৈরি করার পর আর্থিকভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছেন বলে অভিমত ব্যক্ত করলেন সুব্রত বিশ্বাস।




































