News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে বড় ব্যবধানে জিতে ক্ষমতায় আসার দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে বড় ব্যবধানে জিতে ক্ষমতায় আসার দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): ‘অনাস্থা প্রস্তাব ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করে আসন্ন লোকসভা নির্বাচনে আরও বড় ব্যবধানে জিতে ক্ষমতায় ফেরার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার বিকেলে লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণে ২০১৮ সালের অনাস্থা প্রস্তাবের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সেবার অনাস্থার পর আমরা আরও বেশি আসন পেয়ে ক্ষমতায় এসেছিলাম। ফলে বুঝতে হবে অনাস্থা প্রস্তাব আমাদের পক্ষে মঙ্গলকর। আর এবারেও পরের বছর ২০২৪ সালে অতীতের সব রেকর্ড ভেঙে আমরাই ক্ষমতায় ফিরব।

বৃহস্পতিবার লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের বক্তব্যে তিনি বলেন, “ভগবানের দয়ায় বিরোধীরা যে প্রস্তাব এনেছেন, আমি তা গ্রহণ করি। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বারবার আমাদের সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে, আজ আমি দেশের কোটি কোটি নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি। বলা হয় যে ঈশ্বর অত্যন্ত দয়ালু এবং ঈশ্বরের ইচ্ছা যে তিনি কোনও না কোনও উপায়ে তাঁর ইচ্ছা পূরণ করেন। আমি এটাকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করি যে বিরোধীরা এই প্রস্তাব নিয়ে এসেছে। এমনকি ২০১৮ সালে, এটা ঈশ্বরের আদেশ ছিল যখন বিরোধী দলে আমার সহকর্মীরা অনাস্থা প্রস্তাব এনেছিল। সে সময়ও আমি বলেছিলাম যে, অনাস্থা প্রস্তাব আমাদের সরকারের ফ্লোর টেস্ট নয়, এটা তাদের (বিরোধীদের) ফ্লোর টেস্ট। একই ঘটনা ঘটেছে। যখন ভোট হয়েছিল, তখন বিরোধী দলের ভোটের সংখ্যা তারা সংগ্রহ করতে পারেনি। শুধু তাই নয়, আমরা সবাই যখন জনসাধারণের কাছে গিয়েছিলাম, জনসাধারণও তাদের জন্য পূর্ণ শক্তি দিয়ে অনাস্থা ঘোষণা করেছিল এবং নির্বাচনে এনডিএও বেশি আসন পেয়েছিল এবং বিজেপিও বেশি আসন পেয়েছিল। অর্থাৎ একভাবে বিরোধী দলের অনাস্থা প্রস্তাব আমাদের জন্য শুভ।

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top