News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুকুরের আক্রমণে ক্ষতিগ্রস্থ মোরগের খামার 
Image

কুকুরের আক্রমণে ক্ষতিগ্রস্থ মোরগের খামার 

আগরতলা,১০ আগস্ট:

লেফুঙ্গা থানাধীন কালীবাজার সংলগ্ন সুব্রত বিশ্বাসের মোরগের খামারে সঙ্ঘবদ্ধ কুকুরের আক্রমণে ব্যাপক ক্ষতি সংগঠিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশীর কুকুরের আক্রমণে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার মোরগের মৃত্যু হয়েছে বলে জানায় সুব্রত।

 কালীবাজার সংলগ্ন রাঙ্গুটিয়া এলাকার সুব্রত বিশ্বাস ঋণ নিয়ে একটি মোরগের খামার তৈরি করেছে। প্রতিবেশীদের প্রায় চার থেকে পাঁচটি কুকুর প্রতিনিয়ত এই মোরগের খামারে আক্রমণ করার উদ্দেশ্যে ইতিপূর্বেও হামলা করেছিল। এই বিষয়টি  কুকুর মালিকদের পূর্বেই জানানো হয়েছে বলে জানায় সুব্রত। কিন্তু তাতে কুকুর মালিকরা কোন ধরনের কর্ণপাত করেনি। অবশেষে মঙ্গলবার গভীর রাতে কুকুর গুলো সঙ্গবদ্ধ আক্রমণ চালায় মোরগের খামারে। বেড়া ভেঙ্গে মোরগ খাওয়ার পাশাপাশি শতাধিক মোরগ মেরে ফেলে কুকুরের দল। বুধবার সকালে এই ঘটনা সাক্ষুষ করার পর মাথায় হাত পড়ে সুব্রত বিশ্বাসের। বিষয়টি জানানো হয় বামুটিয়া পুলিশ ফাঁড়িতে। এই ঘটনায় ঋণ নিয়ে খামার তৈরি করার পর আর্থিকভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছেন বলে অভিমত ব্যক্ত করলেন সুব্রত বিশ্বাস।

Releated Posts

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top