News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  চড়িলামে  ডাকাত দলের হামলায় আহত গৃহকর্তা , নগদ টাকা ও সোনা গয়না লুটপাট
Image

 চড়িলামে  ডাকাত দলের হামলায় আহত গৃহকর্তা , নগদ টাকা ও সোনা গয়না লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ চড়িলাম ব্লকের কানাইবাড়ি এলাকার বাসিন্দা জিতেন ভক্তর বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় ডাকাতের দল৷ ডাকাত দলের সদস্যদের লাঠির আঘাতে গুরুতর ভাবে আহত হল বাড়ির মালিক৷বিশালগড় থানার অন্তর্গত চরিলাম ব্লকের কানাইবাড়ি এলাকায়৷৷ জিতেন ভক্তর ঘরের দরজার গ্রিল ভেঙে ডাকাতের দল ঘরে প্রবেশ করে৷ ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে জিতেন ভক্তর স্ত্রী জলি ভক্তর মুখের সামনে দা ধরে ঘরে যে সকল জিনিস রয়েছে, সেই গুলিকে বের করে দেওয়ার জন্য বলে৷ এবং চিৎকার চেঁচামেচি করলে দা দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেয়৷ জিতেন ভক্তর স্ত্রীর দুই হাতে স্বর্ণ দিয়ে বাঁধানো শাখা থেকে শুরু করে ঘরে থাকা সকল স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা৷ পরে ডাকাত দলের সদস্যরা লাঠি দিয়ে জীতেন ভক্তর মাথায় আঘাত করে৷ এতে মাটিতে লুটিয়ে পড়ে জিতেন ভক্ত৷ বাড়ির অপর একটি ঘরে ঘুমিয়েছিল জিতেন ভক্তর ছেলে৷ সেই ঘর থেকেও ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার সহ নগদ বিশ হাজার টাকা হাতিয়ে নেয় ডাকাতের দল৷ ডাকাত দলের সদস্যরা ঘর থেকে স্বর্ণালংকার সহ টাকা নিয়ে চলে যাওয়ার পর বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ছুটে আসে এলাকার লোকজন৷ আহত অবস্থায় বাড়ির মালিক জিতেন ভক্তকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশকে৷ এইদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আগরতলা থেকে ডগ স্কোয়াডকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ এখন দেখার পুলিশ এই ডাকাতির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top