News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান পাওয়ার লিফটিংয়ে ত্রিপুরার অমল ঘোষ
Image

এশিয়ান পাওয়ার লিফটিংয়ে ত্রিপুরার অমল ঘোষ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। দুর্দান্ত সাফল্য পেয়েছে ত্রিপুরার পাওয়ার লিফটার অমল কুমার ঘোষ। এই সাফল্যের সুবাদে আসন্ন এশিয়ান গেমস পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপেও ভারতীয় দলে স্থান করে নিয়েছে। জম্মুতে অনুষ্ঠিত জাতীয় আসরে এবং সিলেকশন ট্রায়ালে ত্রিপুরার অমরদ্বীপ দেববর্মাও অংশ নিয়েছিলেন। রাজ্য দলের কোচ শান্তনু সূত্রধর এবং ম্যানেজার প্রীয়তোষ দাসও বর্তমানে সিলেকশন ট্রায়ালে  রয়েছেন। উল্লেখ্য, আগামী ১ থেকে ৬ মে কেরালায় এশিয়ান গেমস পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মুর ভগবতী নগরে জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় আসর ও সিলেকশন ট্রায়ালে অমল কুমার ঘোষ ব্যাক স্কোয়াটে ১৫০ কেজি, বেঞ্চ প্রেসে ৯০ কেজি এবং ডেড লিফটে ১৫০ কেজি উত্তোলন করে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। পাশাপাশি এশিয়ান গেমস চ্যাম্পিয়নশিপের জন্যও নির্বাচিত হয়েছেন। ভারতীয় দলের জার্সি পড়ে এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হওয়ায় রাজ্য সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top