News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • গত পাঁচ বছরের রাজনৈতিক সন্ত্রাস ২ মার্চের পর বহাল না থাকে, সুনিশ্চিত করুণ, আবেদন সিপিএম রাজ্য সম্পাদকের
Image

গত পাঁচ বছরের রাজনৈতিক সন্ত্রাস ২ মার্চের পর বহাল না থাকে, সুনিশ্চিত করুণ, আবেদন সিপিএম রাজ্য সম্পাদকের

আগরতলা,২৩ফেব্রুয়ারি(হি.স.): গত পাঁচ বছর ধরে অব্যাহত রাজনৈতিক সন্ত্রাস আগামী ২ মার্চের পর বহাল না থাকে, তার জন্য প্রস্তুত থাকতে বার্তা দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত ধারণা থেকেই আজ বৃহস্পতিবার জিরানিয়ায় সিপিএমের মহকুমা কার্যালয় পরিদর্শনে গিয়ে জনগণের কাছে ওই আবেদন রাখেন তিনি। তাঁর কটাক্ষ, গত পাঁচ বছরে বিজেপি সরকার ত্রিপুরাকে ফ্যাসিবাদী আক্রমণের পরীক্ষাগার হিসেবে ব্যবহারে চেষ্টা করেছিল। 

এদিন তিনি দাবি করেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে শাসক দল তা ইতিমধ্যেই বুঝতে পেরেছে। তাই, ত্রিপুরার সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। তাঁর আবেদন, বিজেপির কথায় ভরসা রাখবেন না। কারণ, অঢেল প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ত্রিপুরায় গণতন্ত্রে অমাবস্যা নেমে এসেছিল। তাঁরা গত পাঁচ বছরে রাজ্য থেকে গণতন্ত্র এবং আইনের শাসনকে বিলুপ্ত করে দিয়েছে। 

তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, মানুষের উপর বিজেপির আক্রমণ এবং নির্যাতনের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় জমা পড়েছে। ২ মার্চ ত্রিপুরাবাসী ওই সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন। তাঁর আবেদন, গত পাঁচ বছর ধরে অব্যাহত রাজনৈতিক সন্ত্রাসের ধারা ২ মার্চের পর বহাল না থাকে, তা সুনিশ্চিত করতে হবে। 

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top