News Flash

Image

আমতলী থানায় সর্ব দালীয় বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ আগামী ২ মার্চ গণনা৷ আর এই গণনা পর্বকে ভোট গ্রহণ পর্বের ন্যায় শান্তিপূর্ণ রাখতে এবং গণনার পরবর্তী সময়ে জনজীবন স্বাভাবিক রাখাতে বৃহস্পতিবার আমতলি থানায় সর্ব দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে পৌরহিত্য করেন অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক রাজদীপ দেব৷ ছিলেন সিআরপিএফ -র আধিকারিকেরা৷ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন৷ প্রত্যেকেই তাদের মতামত এদিন তুলে ধরনে৷ পশ্চিম জেলার অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক রাজদীপ দেব জানান সকলের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয়৷ গণনার পরেও যেন একই পরিবেশ বজায় থাকে তারজন্য রাজনৈতিক দল গুলিকে দায়িত্বে নিতে আহ্বান জানান তিনি৷ সোস্যাল মিডিয়ায় দলের কর্মী সমর্থক কি করছে তা দিকে নেতৃত্বকে দৃষ্টি দেওয়ার জন্য বলেন৷ এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে কোন ধরনের সন্ত্রাসকে সমর্থন করা হবে না৷ তা প্রতিহত করতে সকলে উদ্যোগ নেবেন৷ কোন ধরনের সন্ত্রাসের ঘটনা এরপর ঘটলে আরক্ষা প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে জানান পশ্চিম জেলার অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক রাজদীপ দেব৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top