News Flash

Image

‘ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তৃণমূলকে ভোট দিন’, মেঘালয়ে মমতা

মেঘালয়, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূলই একমাত্র মেঘালয়ে উন্নয়ন করতে পারবে। এই সরকারকে বদলে দিন।’

২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোট। তার আগে বুধবার শেষ দফার প্রচারে রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভা ভোটের আগে এই নিয়ে তৃতীয়বার মেঘালয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসার প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মেঘালয়ের সভা থেকে বলেন, ‘এখন আপনাদের চিকিৎসা করতে হলে কলকাতা, গুয়াহাটি যেতে হয়। কেন মেঘালয়ে ভালো হাসপাতাল হবে না?’ মমতার বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় দল পাঠানোর প্রসঙ্গ। বলেন, ‘বাংলায় কথায় কথায় সেন্ট্রাল টিম পাঠায়, অত্যাচার করে। মেঘালয়ের সীমান্তে সীমান্তে গুলি চালায়। কখনও মেঘালয়ে গুলি চালায়, কখনও দুর্নাম রটিয়ে দেয়।’

মেঘালয় মূলত আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। সেখানকার সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষেও সওয়াল করেন তিনি। মমতা বলেন, ‘আমি সব ধর্মস্থানে যাই। কারণ সবার সঙ্গে থাকাটাই আমাদের সব থেকে বড় ধর্ম।’

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top