News Flash

Image

গোসাইগাঁওয়ে গ্রেফতার নবগঠিত জঙ্গি সংগঠন জিসিএলও-র ছয় সদস্য

গোসাইগাঁও (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : নবগঠিত জঙ্গি সংগঠন গ্রেটার কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন (জিসিএলও)-এর ছয় সদস্যকে গোসাইগাঁওয়ে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃত ক্যাডারদের যথাক্রমে সঞ্জীব রয়, গৌতম রয়, উত্তম রয়, মনোজ রয়, অভিজিৎ বশিষ্ট এবং দীপেশ রয় বলে পরিচয় পাওয়া গেছে।

আজ গোসাইগাঁও থানা সূত্রে জানানো হয়েছে, গতকাল গভীর রাতে নিরাপত্তা বাহিনী পরিচালিত অভিযানে ওই সব নবগঠিত জঙ্গি ক্যাডারদের আটক করা হয়। পরে তাদের গোসাঁইগাঁও থানায় হস্তান্তর করেন নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষ।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৯ ফেব্রুয়ারি এক ভিডিও ক্লিপিং জারি করে পৃথক কমতাপুর রাজ্য গঠনের দাবিতে ‘গ্রেটার কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন’ নামের এক জঙ্গি সংগঠনের জন্ম হয়েছে বলে সোশাল মিডিয়ায় সম্প্রচার করেছিল সংশ্লিষ্টরা। ভিডিও শেয়ার করে, সশস্ত্র জঙ্গি গোষ্ঠী জিসিএলও-র ক্যাডাররা একটি পৃথক কমতাপুর রাজ্যের দাবি করেছে বলে ঘোষণা করে হুমকি দিয়েছে, তাদের দাবি পূরণে ব্যর্থ হলে তারা অস্ত্র হাতে তুলবে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top