News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের খোঁজ নিলেন বিজেপি নেতৃত্ব
Image

আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের খোঁজ নিলেন বিজেপি নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ ভোটগ্রহণের দিন রাতে বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িঘর পরিদর্শনে এলেন রাজ্য এবং জেলা বিজেপির এক প্রতিনিধি দল৷ সোমবার দুপুরে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িঘর পরিদর্শনে এলেন৷ তারা আক্রান্তদের বাড়িঘর পরিদর্শন করেন৷  প্রতিনিধি দলে জসীম উদ্দীন ছাড়াও ছিলেন বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা, সিপাহীজলা উত্তর জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মন্ডল সাধারণ সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা৷ এদের নেতৃত্বরা প্রথমে নেহাল চন্দ্রনগর বাজারে এসে চলে যান আক্রান্ত বিজেপি কর্মী প্রীতম দাসের বাড়িতে৷ নেতৃত্বরা কথা বলেন আক্রান্তদের সাথে৷  সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে নেতৃত্বরা বলেন, সিপিএম এবং সিপিএমের দোসর কংগ্রেস পরিষ্কারভাবে বুঝে গেছে আগামী ২রা মার্চ পুনরায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে৷ নির্বাচনে কাউন্টিং এজেন্ট তারা খুঁজে পাচ্ছে না৷ তাই কর্মীদের মনোবল জোগাতে জায়গায় জায়গায় সন্ত্রাস করছে৷ এই ধরনের ঘটনাবলী ক্রমাগত চলতে থাকলে আগামী দিনে প্রতিরোধ এবং প্রতিশোধ নেবে বিজেপির কর্মীরা বলে হুশিয়ারি দেন নেতৃত্বরা৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top