News Flash

  • Home
  • খেলা
  • সদর আন্তঃ স্কুল ক্রিকেট সম্পন্ন ভবনস্ চ্যাম্পিয়ন, রানার্স নজরুল
Image

সদর আন্তঃ স্কুল ক্রিকেট সম্পন্ন ভবনস্ চ্যাম্পিয়ন, রানার্স নজরুল

ভবনস্:-‌ ২২১/‌৪

নজরুল:-‌ ৮৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। সুমিত যাদবের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই প্রথম বারের মতো সদরের সেরা স্কুলের সম্মান পায় ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির। গেলো বছর দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো অর্কজিৎ পাল-‌দের। এবার সেই দু:‌খ ভুললো। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিদ্রোহী কবি নজরিল বিদ্যালয়কে কার্যত বিধ্বস্ত করে খেতাব জয় করে নেন শারীর শিক্ষক বিপ্লব রায়ের  ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির। সকালে প্রথমে ব্যাট নিয়ে  ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের গড়া ২২১ রানের জবাবে বিদ্রোহনী কবি নজরুল বিদ্যাভবন মাত্র ৮৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সুমিত যাদব প্রথমে ব্যাট হাতে ৪৫ রান করার পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে মূখ্য ভূমিকা নেয়। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে  ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির নির্ধারিত ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২১ রান করে। দলের হয়ে ওপেনিং জুটিতে অর্কজিৎ পাল এবং সুরজিৎ দেববর্মা ৬২ বল খেলে ৪০ রান যোগ করে। এরপর অর্কজিতের সঙ্গে রুখে দাড়ায় অয়ন রায়। ওই জুটি ৯৬ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যায়। অয়ন ৫৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেয অয়ন আউট হতেই মাঠে নেমে দ্রুত রান তোলার দিকে নজর দেয় সুমিত যাদব। অর্কজিৎ ৮৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৭৩ রান করে। শেষ পর্যন্ত সুমিত ৪৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রানে এবং দেবরাজ সরকার ১৯ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। জবাবে খেলতে নেমে প্রাক্তন জাতীয় স্কুল দলের গোলরক্ষক কানাই যাদবের ছেলে সুমিত এর (‌৪/‌১৪) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন। দলের পক্ষে সাগর সূত্রধর ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং তনয় মন্ডল ১৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান।  ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের পক্ষে সুমিত ছাড়া দেবরাজ সরকার (‌৩/‌১০) এবং অর্কজিৎ পাল (‌২/‌৩৬) সফল বোলার।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top