News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : চরকবাইকে হারিয়ে বাইখোড়া স্কুল জয়ী
Image

শান্তিরবাজারে ক্রিকেট : চরকবাইকে হারিয়ে বাইখোড়া স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। সহজ জয় পেলো বাইখোড়া স্কুল। ৬ উইকেটে পরাজিত করলো চরকবাই স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। জোলাইবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুভম পাটারি দুরন্ত ব্যাট করে জয় এনে দেয় বাইখোড়া স্কুলকে। সকালে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে বাইখোড়া স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে তেমনভাবে মাথা তুলে দাড়াতে পারেনি চরকবাই স্কুলের ক্রিকেটাররা। দল ২৩.‌৫ ওভার ব্যাট করে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সলিল বন্ধু চক্রবর্তী ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫,দিবাকর দেবনাথ ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং শুভজিৎ লস্কর ২৯ বল খেলে ১০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। বাইখোড়া স্কুলের পক্ষে অনয় মজুমদার (‌৩/‌১৬),দেবব্রত মজুমদার (‌২/‌৫) এবং সৌম্যদ্বীপ পাল (‌২/‌১৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে বাইখোড়া স্কুল ‌‌‌‌১৫.‌২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের প্রাথমিক ব্যর্থতার পর শুভম পাটারি ঝড়ো ব্যাট করে দলকে জয় এনে দেয়। শুভম ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রানে এবং শিবম মিত্র ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। চরকবাই স্কুলের পক্ষে শলিল বিন্দু চক্রবর্তী (‌২/‌২৮) সফল বোলার। ‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top