News Flash

  • Home
  • খেলা
  • বোর্ডের ম্যাচ মানি, ক্রিকেটারদের নিয়ে টিসিএ-র সেমিনার অনুষ্ঠিত
Image

বোর্ডের ম্যাচ মানি, ক্রিকেটারদের নিয়ে টিসিএ-র সেমিনার অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। বোর্ডের ম্যাচ মানি বিলিং পদ্ধতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিসিসিআই-এর টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটারদের বিলিং পদ্ধতি এখন থেকে অনলাইন মেথডে হবে। চলতি মরশুমে বিশেষ করে ২০২২-২৩ সেশনে পুরুষ ও মহিলা উভয় বিভাগে সিনিয়র, অনূর্ধ্ব ২৫, অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে ম্যাচ ফি ইত্যাদি প্রদান করা হবে অনলাইন বিলিং পদ্ধতিতে। এর জন্য খেলোয়াড়দের নির্দিষ্ট বিসিসিআই ওডিএমএস-এ লগইন করতে হবে। এ বিষয়ে খেলোয়াড়দের অবগত করানোর লক্ষ্যে আজ, সোমবার রাজ্যের ক্রিকেটারদের নিয়ে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত একদিনের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিশেষ করে এই বিষয়ে গাইড করা হয়েছে। বেলা সাড়ে এগারোটা থেকে প্রথম স্লটে পুরুষ বিভাগের সিনিয়র, অনূর্ধ্ব ২৫, অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টে খেলে আসা ক্রিকেটাররা অংশ নিয়েছে। বেলা দেড়টায় দ্বিতীয় স্লটে মহিলা বিভাগে সিনিয়র, অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। সেমিনারে আলোচকরা, ক্রিকেটারদের এ বিষয়ে অনেক প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দিয়েছেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top