News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মজুরীর টাকা চাওয়ায় মোটর শ্রমিককে হাত পা বেঁধে মারধর
Image

মজুরীর টাকা চাওয়ায় মোটর শ্রমিককে হাত পা বেঁধে মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ মালিকের কাছে বেতন চাইতে গেলে হাত-পা বেঁধে গাড়ির চালককে বেধড়ক মারধর৷ ঘটনা রবিবার বিকেলে বক্সনগর পুটিয়া এলাকায়৷  সোমবার চালককে মারধর করার অপরাধে মালিকের কঠোর শাস্তির দাবিতে উত্তর চড়িলাম আড়ালিয়া এলাকার সমস্ত জনসাধারণ একত্রিত হয়ে মালিকের বিরুদ্ধে  মামলা দায়ের করে৷ জানাযায়  উত্তর চড়িলাম আড়ালিয়া এলাকায় চালক হান্নান মিয়া পুটিয়া বস্কনগর এলাকার সুলতান মিয়ার গাড়ী দীর্ঘদিন  যাবত চালাচ্ছিলেন৷  হান্নান মিয়ার পরিবারে কিছু সমস্যার জন্য সুলতান মিয়ার গাড়ি দীর্ঘ কয়েক দিন যাবত চালানো বন্ধ করে দিয়েছিলেন৷ তবে তার বকেয়া টাকা দাবি করেন মালিক সুলতান মিয়ার কাছে৷ রবিবার হান্নান মিয়াকে বেতন দেওয়ার নাম করে বাড়ি নিয়ে বেধড়ক মারধর করে সুলতান মিয়া ও তার পরিবারের সদস্যরা৷ খবর পেয়ে হান্নান মিয়ার পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উত্তর চরিলাম আড়ালিয়া নিয়ে আসেন৷  পরবর্তী সময়ে হান্নান মিয়া পরিবার সুলতান মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন সোমবার৷  ঘটনা বিস্তারিত জানান আহত গাড়ি চালক হান্নান মিয়া৷

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top