News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাজেট তৈরির কাজে ব্যস্ত, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ পিছনোর আবেদন মনীশ সিসোদিয়ার
Image

বাজেট তৈরির কাজে ব্যস্ত, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ পিছনোর আবেদন মনীশ সিসোদিয়ার

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আবগারি নীতির মামলায় অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তলব করেছে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে। বাজেট তৈরির কাজে ব্যস্ততা কারণে দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, “আমি ফেব্রুয়ারির শেষের দিকে সিবিআই অফিসে যাব, যখনই তারা (সিবিআই) আমাকে ফোন করবে। দিল্লির অর্থমন্ত্রী হওয়ার কারণে বাজেট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তারিখ পরিবর্তন করার অনুরোধ করেছি। আমি সবসময় সহযোগিতা করেছি।
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দিল্লির আবগারি নীতি মামলায় চার্জশিট দাখিল করার প্রায় তিন মাস পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ফের তলব করেছে। তবে এই মামলার চার্জশিটে অভিযুক্ত হিসেবে মণীশ সিসোদিয়ার নাম নেই। গ্রেফতার হওয়া ব্যবসায়ী বিজয় নায়ার এবং অভিষেক অভিযোগপত্রে নাম থাকা সাত অভিযুক্তের মধ্যে রয়েছেন।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top