News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রজেক্টের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের সাক্ষাৎকার ২১ ও ২৩ ফেব্রুয়ারি
Image

দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রজেক্টের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের সাক্ষাৎকার ২১ ও ২৩ ফেব্রুয়ারি

করিমগঞ্জ (অসম) ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহায়িকা পদে আবেদনকারী বৈধ প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২১ এবং ২৩ ফেব্রুয়ারি কালিগঞ্জ, শ্যামনগরস্থিত দক্ষিণ করিমগঞ্জ সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদ-প্রার্থী এবং ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সহায়িকা পদ-প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এই সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র, সার্টিফিকেট ইত্যাদির মূল কপি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, বৈধ প্রার্থীদের তালিকা দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়, জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়, দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়, সংশ্লিষ্ট গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে পাওয়া যাবে। এই সাক্ষাৎকারের জন্য পৃথক কোনও কললেটার ইস্যু করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top