News Flash

  • Home
  • বিদেশ
  • ভারত ও ফিজির মধ্যে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে : এস জয়শঙ্কর
Image

ভারত ও ফিজির মধ্যে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে : এস জয়শঙ্কর

নাদি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারত এবং ফিজির মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক এবং সরকারী পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়ের বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে (মউ)। বৃহস্পতিবার সকালে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা এই সমঝোতা চুক্তি বিনিময়ের সাক্ষী থাকেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “ভারত ও ফিজির মধ্যে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের এর একটি বড় অংশ দুই দেশের জনগণের মধ্যে সংযোগের ভিত্তিতে তৈরি। আমরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষিতে সক্ষমতা বৃদ্ধিতে ফিজির সঙ্গে কাজ করার জন্য বিভিন্ন সেক্টরে দেশ গঠনের প্রচেষ্টায় অংশীদার হওয়ার সুবিধা পেয়েছি।” জয়শঙ্কর আরও বলেছেন, “কঠিন সময়ে ফিজির পাশে দাঁড়িয়েছে ভারত। আমরা নির্দিষ্ট কিছু সময়ে প্রথম প্রতিক্রিয়াশীল ছিলাম এবং কোভিড-এর সময় আমাদের ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রচেষ্টার সঙ্গে মিল রেখে, ২০২১ সালের মার্চ অবধি ১,০০,০০০ ডোজ ভ্যাকসিন পেয়েছিল ফিজি।”

ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা বলেছেন, “ফিজি সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সহযোগিতা উপলব্ধি করার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সহযোগিতাকে আরও সুদৃঢ় করার মাধ্যমে এই ধরনের আরও অনেক উদ্যোগের সাক্ষী হব।” ভারত ও ফিজির মধ্যে ভিসা ছাড়ের বিষয়ে মউ স্বাক্ষর হওয়ার বিষয়ে ফিজির প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের অনেক ফিজি ভ্রমণকারী চিকিৎসা, শিক্ষার জন্য ভারতে যাচ্ছেন। আমরা অবশ্যই উপকৃত হব।”

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top