News Flash

Image

রাহুল গান্ধী সংসদে অসংসদীয় কিছু বলেননি: খাড়গে

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় অসংসদীয় কিছু বলেননি। পাবলিক ডোমেইনে যা আছে তাই বলেছেন রাহুল। সোমবার এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে।

সম্প্রতি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানিকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। রাহুল বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৌতম আদানিকে বাঁচাচ্ছেন। রাহুলের এসব অভিযোগের জবাব চেয়েছে লোকসভা সচিবালয়।
রাহুল গান্ধীকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে লোকসভা সচিবালয়ে তার জবাব জমা দিতে বলা হয়েছে। এমতাবস্থায় রাহুল গান্ধীকে ঘেরাও দেখে সোমবার তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন কংগ্রেস সভাপতি খাড়গে। সাংবাদিকদের তিনি বলেন, রাহুল হাউসে ভুল কিছু বলেননি। তিনি যা বলেছেন তা পাবলিক ডোমেইনে উপলব্ধ। তাই তিনি সেই অনুযায়ী নোটিশের জবাব দেবেন।

উল্লেখ্য, সোমবার সকালে রাজ্যসভার কার্যবিবরণী শুরু হওয়ার সাথে সাথে বিরোধী সাংসদরা আদানি গোষ্ঠীর উপর হিন্ডেনবার্গের অভিযোগের তদন্তের দাবিতে হট্টগোল শুরু করে।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top