News Flash

  • Home
  • প্রধান খবর
  • সালানপুরে খেলা দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচে বাইক পড়ে আহত ১০
Image

সালানপুরে খেলা দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচে বাইক পড়ে আহত ১০

আসানসোল, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : আসানসোলের সালানপুরে মুক্তাইচণ্ডী মেলায় মোটরবাইকের দ্রুত গতির খেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে কুয়োয় পড়ে গেল মোটরবাইক। আহত অন্তত ১০ জন দর্শক। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় জেলা হাসপাতালে।

সালানপুর ব্লকের অন্যতম বড় মেলা এই মুক্তাইচণ্ডী মেলা। আর সেই মেলায় রবিবার রাতে ‘মত কি কুয়া’য় দুর্ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে মোটরবাইক ঘুরছিল ‘মত কি কুয়া’র চারপাশে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায় একটি বাইক। নিচে দাঁড়িয়ে থাকা ১০ জন আহত হন। পুলিশ ও কমিটির উদ্যোগে আহতদের দ্রুত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ৪ জনকে জেলা হাসপাতালে ভরতি করা হয় চিকিৎসার জন্য। জানা যায়, মেলা প্রাঙ্গণে রবিবার প্রচুর ভিড় জমে। মেলায় ‘মত কি কুয়া’র শো চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দ্রুতগতিতে থাকা মোটর সাইকেল চালক। উপর থেকে মোটর সাইকেল ছেড়ে ‘মত কি কুয়া’র মধ্যে পড়ে যায় চালক এবং দ্রুতগতিতে থাকা মোটর সাইকেলটি আছড়ে পড়ে দর্শকদের মাঝে। তাতে আহত হন এক মহিলা ও শিশু-সহ মোট ১০ জন। এই ঘটনার পর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মেলা ছেড়ে পালাতে থাকেন দর্শনার্থীরা। তবে পুলিশ ও মেলার উদ্যোক্তারা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top