News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যাসাগর ঘটনা নিয়ে ১৩ প্রতাপগড় মণ্ডল বিজেপির প্রতিবাদ সভা
Image

বিদ্যাসাগর ঘটনা নিয়ে ১৩ প্রতাপগড় মণ্ডল বিজেপির প্রতিবাদ সভা

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যাসাগর বাজারে সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাল্টা প্রতিবাদে সরব হল বিজেপি। মঙ্গলবার ১৩ প্রতাপগড় মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় এক প্রতিবাদী পথসভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, প্রতাপগড় মন্ডল সভা নেত্রী স্বপ্না দাস সহ অন্যান্যরা।

প্রতিবাদ সভায় বিজেপির মণ্ডল নেতৃত্ব, দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা থেকে বিদ্যাসাগর বাজারের ঘটনার প্রেক্ষাপটে বিজেপির অবস্থান তুলে ধরা হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনায় বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সিপিআইএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, বিদ্যাসাগর বাজারে বিজেপির মিছিলে অংশগ্রহণকারী দলীয় কর্মীদের ওপর সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

অসীম ভট্টাচার্য বলেন, হামলা, ভয় দেখানো বা কুরুচিকর মন্তব্যের মাধ্যমে ত্রিপুরার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। তাঁর দাবি, ত্রিপুরার মানুষ অতীতের রাজনৈতিক সন্ত্রাসের কথা ভুলে যায়নি এবং রাজ্যে সেই পরিস্থিতি পুনরায় ফিরতে দেওয়া হবে না।

প্রতিবাদ সভা থেকে সিপিআইএমের বিরুদ্ধে অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ তুলে ধরা হয়। পাশাপাশি রাজ্যে শান্তি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় আগরতলার বিদ্যাসাগর বাজার এলাকায় সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সিপিআইএমের অভিযোগ, বিজেপির একটি মিছিল কার্যালয়ের সামনে পৌঁছানোর পর একাংশ ভিতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র, চেয়ার-টেবিলসহ একাধিক সামগ্রী ভাঙচুর করে।
ঘটনার পর সিপিআইএমের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যদিকে, বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে। ফলে বিদ্যাসাগর বাজারের ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Releated Posts

কাজে ফাঁকি দিয়ে আন্দোলন করলে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি মন্ত্রী টিংকু রায়ের

আগরতলা, ২৫ আগস্ট: অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রেখে আন্দোলনে সামিল হলে সরকার তা কোনওভাবেই বরদাস্ত করবে না। কাজের সময়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top