News Flash

Image

কিশনগঞ্জে হাতির হানায় মৃতের অন্তোষ্টির জন্য আর্থিক সহায়তা জওয়ানদের

কিশনগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : ইন্দো-নেপাল সীমান্ত বিহারের কদ্দুভিটা এলাকায় হাতির হানায় রবিবার মৃত্যু হয় বিশেষভাবে সক্ষম এক যুবকের। শনিবার রাতে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে হাতির হামলার শিকার হন রাজকুমার অঘোরী। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কিশনগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় সীমান্তে মোতায়েন এসএসবির ১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। শনিবার ঘটনাটি ঘটলেও রবিবার মৃত্যু হয় হাতির হানায় জখম রাজকুমার অঘোরীর। এদিনই দেহটির ময়নাতদন্ত হয়েছে কিশনগঞ্জ সদর হাসপাতালে।

এদিকে দেহটি ময়নাতদন্তের পর এসএসবি-র জওয়ানরা কিশনগঞ্জ সদর হাসপাতাল থেকে নিজেদের অ্যাম্বুল্যান্সে চাপিয়ে শবদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেন। এরপর কদ্দুভিটা বিওপির কমান্ডার ইন্দ্রজিৎ কুন্ডু, এসআই প্রদীপ কুমার, এএসআই প্রীতম পাল মৃতের অন্তোষ্টির জন্য আর্থিক সহায়তা করেন। ওনার পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাস দেন।

গ্রামবাসীরা জানিয়েছেন, হাতির হামলায় মৃত বিশেষভাবে সক্ষম রাজকুমারের কোন রকমের উপার্জনেই সংসার নির্বাহ হতো। যাতে মৃতের পরিবার ক্ষতিপূরণ পান বনদপ্তর ও প্রশাসনের তরফে তার আর্জি জানিয়েছেন প্রতিবেশীরা। মহকুমা শাসক অমিতাভ কুমার গুপ্তা জানান, জেলাশাসক শ্রীকান্ত শাস্ত্রী মৃতর পরিবার ও হাতির হানায় ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্যের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।

Releated Posts

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসার পর অসম-মেঘালয় সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে: মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং, ২৪ আগস্ট (আইএএনএস): শিলংয়ে ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্যের…

ByByNews Desk Aug 24, 2026

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top