News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের গোষ্ঠী কোন্দল বাসন্তীতেস তৃণমূলের প্রধানের বিরুদ্ধেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ
Image

ফের গোষ্ঠী কোন্দল বাসন্তীতেস তৃণমূলের প্রধানের বিরুদ্ধেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ

বাসন্তী, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : তৃণমূলের পঞ্চায়েত প্রধান শঙ্কর সর্দারের বিরুদ্ধেই একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার পানিখালি মোড়ে। কলতলা চুনাখালি রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীরা।

এলাকার মানুষের দাবি, দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে প্রধান নেই। সম্প্রতি জেলাশাসকের নির্দেশে প্রধানের অবর্তমানে উপ প্রধান শঙ্কর সর্দার দায়িত্ব সামলাবেন। কিন্তু সেই দায়িত্ব পেয়েই পঞ্চায়েতে দুর্নীতি শুরু করেছেন তিনি, এই অভিযোগ তুলে এদিন সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীরা। এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে সব প্রান্তেই। কিন্তু নিজে প্রধানের চেয়ারে বসেই এলাকার পানীয় জলের সমস্যার সমাধান না করে সরকারি টাকায় নিজের বাড়িতে টিউবওয়েল বসিয়েছেন শঙ্কর। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা তছরুপের অভিযোগ উঠেছে শঙ্করের বিরুদ্ধে। আর সেই অভিযোগেই এদিন সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কর্মীরা। এরফলে আরও একবার তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ প্রকাশ্যে চলে এলো বাসন্তীতে।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top