News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাগাল্যান্ডের সবচেয়ে ধনি প্রার্থী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, ৪৬.৯৫ কোটি টাকার সম্পত্তির মালিক
Image

নাগাল্যান্ডের সবচেয়ে ধনি প্রার্থী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, ৪৬.৯৫ কোটি টাকার সম্পত্তির মালিক

কোহিমা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ৪৬.৯৫ কোটি টাকার সম্পত্তির মালিক নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। সে অনুযায়ী তিনি রাজ্যের সবচেয়ে ধনি ভোটপ্রার্থী। তাঁর মনোনয়নে সংযোজিত হলফনামায় এই তথ্য দিয়েছেন ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্ৰধান মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিও।

হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০.৫৪ কোটি টাকা। ২০১৮ সালের নির্বাচনে প্রদত্ত মনোনয়নের সঙ্গে প্রদত্ত হলফনামায় তাঁর সম্পত্তি ৩৬.৪১ কোটি টাকা বলে ঘোষণা করেছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও উত্তর আঙ্গামী-২ আসনের জন্য তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। তার সঙ্গে সংযোজিত হলফনামায় প্রার্থী নেইফিউ রিও ঘোষণা করেন, তাঁর কাছে ৩০.৯৬ কোটি টাকার স্থাবর এবং ১৫.৯৯ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।

অন্যদিকে, ৩০ নম্বর আলংটাকি (উপজাতি তফশিলি) আসনের বিজেপি-প্রার্থী দলের প্ৰদেশ সভাপতি তেমজেন ইমনা আলঙের মোট সম্পত্তি ১০.০৬ কোটি টাকা। তিনি তাঁর হলফনামায় ১.৪৭ কোটি টাকার অস্থাবর এবং ৮.৫৯ কোটি টাকার স্থাবর সম্পদ ঘোষণা করেছেন।

এছাড়া, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পেরেন আসনে এনডিপিপি প্রার্থী টিআর জেলিয়াং তাঁর মোট সম্পত্তি ৭.৩৭ কোটি টাকা ঘোষণা করেছেন।

এভাবে ৩৭ নম্বর ত্যুই (উপজাতি তফশিলি) আসনে বিজেপি প্রার্থী ইয়ানথুনগো প্যাটন তাঁর মোট ২.৮৫ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছেন। এর মধ্যে ৬০.২৪ লক্ষ টাকার অস্থাবর এবং ২.২৫ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে।

Releated Posts

মণিপুরে ছয় জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি

ইম্ফল, ১৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে…

ByByNews Desk Aug 13, 2026

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top