News Flash

  • Home
  • খেলা
  •  রাজ্য টেনিস সংস্থার কমিটি পুনর্গঠিত
Image

 রাজ্য টেনিস সংস্থার কমিটি পুনর্গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আজ, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এক অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পৌরোহিত্য করেছেন ক্লাবের কার্যকরী সভাপতি প্রণব চৌধুরী। বার্ষিক সাধারণ সভায় আলোচ্য সূচী অনুযায়ী ক্লাবের সম্পাদক  সুজিত রায় ও কোষাধ্যক্ষ বিধান রায় যথাক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। আলোচনার মাধ্যমে সেগুলো গ্রহণ করা হয়েছে। বৈঠকের পরবর্তী পর্যায়ে আগামী সময়ের জন্য অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। প্রোটেম প্রেসিডেন্ট দিব্যজ্যোতি নাথ নতুন কার্যকরী কমিটি গঠন সংক্রান্ত নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করেন। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের পুনর্গঠিত ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে সভাপতি বিধান রায়, সম্পাদক সুজিত রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে মৃন্ময় সেনগুপ্ত সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। সাধারণ বৈঠকে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। পুনর্গঠিত কার্যকরী কমিটির পক্ষ থেকে সংস্থার ঐতিহ্য অনুযায়ী আগামী দিনে টেনিসের উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়াস থাকবে বলে উল্লেখ করে সম্পাদক সুজিত রায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top