News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি : টিম জম্মু-কাশ্মীর এখনআগরতলায়, রাজ্যদলে ১টি পরিবর্তন
Image

নাইডু ট্রফি : টিম জম্মু-কাশ্মীর এখনআগরতলায়, রাজ্যদলে ১টি পরিবর্তন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। একরাশ প্রত্যাশা নিয়ে কানাইয়া ওয়াধাওয়ানের নেতৃত্বে রাজ্যে এলো জম্মু-‌কাশ্মীরের ক্রিকেটাররা। ত্রিপুরার বিরুদ্ধে খেলার জন্য। ১২-‌১৫ ফেব্রুয়ারি মরশুমের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। দুদলই আসরে ৬ ম্যাচ খেলে নিয়েছে। ৬ ম্যাচ খেলে সফররত জম্মু-‌কাশ্মীরের পয়েন্ট ১৮ এবং ত্রিপুরার পয়েন্ট ১৭। দুদলের কাছেই ম্যাচটি নিয়ম রক্ষার। কারন গ্রুপে সেরা হওয়ার সুযোগ নেই কোনও দলের কাছেই। কারন ২৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। এদিকে শহরে পা রেখেই গেলো ম্যাচে বাংলার বিরুদ্ধে লিড নেওয়া জম্মু-‌কাশ্মীরের অধিনায়ক বলেন, “ত্রিপুরা জয় করার লক্ষ্য নিয়েই আমরা এ রাজ্যে এসেছি। বাংলা ম্যাচের সাফল্য দলীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আশাকরি আমরা হতাশ করবো না”‌। বাংলার বিরুদ্ধে ব্যাট হাতে শুভম সিং পান্ডিয়া ও আওয়ের হাসান শতরান করেছিলেন। এছাড়া বল হাতে ৬ উইকেট পেয়েছিলেন বিশাল কুমার। এদিন শহরের পৌঁছেই হোটিল বন্দী থাকেন ক্রিকেটাররা। আগামীকাল থেকে এম বি বি স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন সফররত দলের ক্রিকেটাররা। এদিকে, রাজ্যদলে একটি পরিবর্তন আনা হয়েছে। চোট পেয়ে চন্দন রায় এখন দলের বাইরে। তাঁর স্থলে তাপস মন্ডলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে টিসিএ সচিব এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top