News Flash

  • Home
  • বিদেশ
  • তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৮,৭৬৪, আহতদের বাঁচানোর সর্বাত্মক প্রয়াস জারি
Image

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৮,৭৬৪, আহতদের বাঁচানোর সর্বাত্মক প্রয়াস জারি

আঙ্কারা ও ইস্তানবুল, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার দুপুর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৬৪ জনের। দুই দেশে আহতের সংখ্যা ৪৪ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন অথবা চাপা পড়ে রয়েছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তুরস্কের উপ-রাষ্ট্রপতি ফুয়াত ওকটায় জানিয়েছেন, গত সোমবারের ভূমিকম্পে সে দেশে মৃতের সংখ্যা ৬,২৩৪ ও আহত হয়েছেন ৩৪,৮১০ জন। সিরিয়ায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৩০ জনের ও আহত হয়েছেন ৪,৬৫৪ জন। তুরস্কে ভেঙে পড়েছে অসংখ্য বহুতল। সেই সমস্ত বহুতলের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠছে তুরস্ক। এদিন তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নূরদাগি জেলায় ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এই দুঃসময়ে তুরস্ক ও সিরিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top