News Flash

  • Home
  • বিদেশ
  • তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৭,৯২৬, ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে
Image

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৭,৯২৬, ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে

আঙ্কারা ও ইস্তানবুল, ৮ ফেব্রুয়ারি (হি.স.): তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার সকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৯২৬ জনের। দুই দেশে আহতের সংখ্যা ৪৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন অথবা চাপা পড়ে রয়েছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তুরস্কের উপ-রাষ্ট্রপতি ফুয়াত ওকটায় জানিয়েছেন, গত সোমবারের ভূমিকম্পে সে দেশে মৃতের সংখ্যা ৫,৮৯৪ ও আহত হয়েছেন ৩৪,৮১০ জন। সিরিয়ায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩২ জনের ও আহত হয়েছেন ৩,৮৯৪ জন। তুরস্কে ভেঙে পড়েছে অসংখ্য বহুতল। সেই সমস্ত বহুতলের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠছে তুরস্ক। এদিন তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নূরদাগি জেলায় ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এই দুঃসময়ে তুরস্ক ও সিরিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ।

Releated Posts

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…

ByByNews Desk Jun 14, 2026

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top