News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কাল প্রকাশ করবেন নির্বাচনী ইস্তেহার
Image

আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কাল প্রকাশ করবেন নির্বাচনী ইস্তেহার

আগরতলা, ৮ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে আগামীকাল বিজেপির ইস্তেহার প্রকাশ হবে। দলের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা দুপুর সাড়ে বারটায় ইস্তেহার প্রকাশ করবেন।

বিজেপি সুত্রে খবর, আগামীকাল সকালে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি ত্রিপুরায় আসবেন। রাজ্যে এসেই তিনি সোজা উদয়পুর চলে যাবেন। সেখানে তিনি মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পূজা দেবেন। উদয়পুর থেকে ফিরে দুপুর সাড়ে বারটায় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তিনি। এরপর তিনি খয়েরপুরে জনসভায় অংশ নেবেন।প্রসঙ্গত, ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ঘিরে সমস্ত প্রধান রাজনৈতিক দল ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করে ফেলেছে। বামফ্রন্ট, তিপরা মথা, তৃণমূল কংগ্রেস ইস্তেহার এবং কংগ্রেস ঘোষণা পত্র প্রকাশ করেছে। শুধু বিজেপি বাকি রয়েছে। আগামীকাল বিজেপি ইস্তেহারের জন্য গোটা রাজ্য অপেক্ষা করছে। কারণ, ২০১৮ সালের ইস্তেহারের তুলনায় তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপির চমক দেখার জন্য ত্রিপুরাবাসী মুখিয়ে রয়েছেন।

Releated Posts

বড়মুড়ায় সড়ক দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেলেন মুখ্য সচেতক

আগরতলা, ১৫ জুন : বড়সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়কা তথা ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

জিরানিয়া রেলস্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধে আটকে দুই ট্রেন

আগরতলা, ১৫ জুন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে জিরানিয়া রেলস্টেশনে বিক্ষোভে সামিল…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top