News Flash

  • Home
  • প্রধান খবর
  • মঙ্গলবারও সংসদে আদানি প্রসঙ্গে কৌশলী অবস্থান তৃণমূলের
Image

মঙ্গলবারও সংসদে আদানি প্রসঙ্গে কৌশলী অবস্থান তৃণমূলের

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : তৃণমূল মঙ্গলবারও সংসদে আদানি প্রসঙ্গে কৌশলী অবস্থানই ধরে রাখল। প্রসঙ্গটি ছুঁয়ে গেলেও, কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদায়েই বেশি জোর দিলেন দলের সাংসদরা।

মঙ্গলবার লোকসভায় বক্তৃতা করতে ওঠেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “আমরা একাধিক বার বলেছি। আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। নানা অজুহাতে তা দেওয়া হচ্ছে না। বাংলা থেকে বিজেপি-র সাংসদ যাঁরা, তাঁরা বাঙালি বিরোধী। তাঁরা চান না, বাংলার উন্নতি হোক, বাংলা গিয়ে আসুক। বামলাকে আটকাতে এ সব করছেন। পরিকাঠামো খাতে, ১০০ দিনের কাজে, উন্নয়নে, নারীকল্যাণে শূন্য মিলেছে কেন্দ্রের কাছ থেকে। ওঁদের কাছে প্রচারই হিরো, বাকি সব জিরো।”

আদানি গোষ্ঠীকে ঘিরে থাকা ভূরি ভূরি অভিযোগ নিয়ে কল্যাণ বলেন, “আর্থিক দুর্নীতির স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কেন ইডি-কে তদন্ত করতে বলা হচ্ছে না ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রে সক্রিয় হতে দেখা যায়।” আদানি গোষ্ঠীর চেয়ারম্যান, গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতার করার দাবিও তোলেন কল্যাণ। আদানি গোষ্ঠীকে নিয়ে একজোটে কেন্দ্রকে কোণঠাসা করতে তৎপর বিরোধীরা। সেই আবহে অন্য বিরোধী দলের থেকে পৃথক অবস্থান নিচ্ছে তৃণমূল।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top