News Flash

Image

বিশালগড় অফিসটিলায় টিফিনের দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷  বিশালগড় অফিস টিলা এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷  সোমবার গভীর রাতে বিশালগড় থানাধীন অফিস টিলা এলাকায় জয়রাম টিফিন আউস এন্ড রেস্টুরেন্টে দরজা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোরেরা৷ মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দোকানের মালিক জয় সাহা দেখতে পেয়ে উনার মাথায় আকাশ ভেঙে পরার  উপক্রম৷ রাতে পুলিশের এতো মোবাইল টহলদারি থাকা সত্ত্বেও অনবরত ঘটে চলছে চুরির ঘটনা, যা কোনোভাবে দমন করতে পারছে না পুলিশ৷এব্যাপারে দোকানের মালিক বিশালগড় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করা সম্ভব হয়নি৷ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের তরফ থেকে দাবী জানানো হয়েছে৷৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top